শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

শান্তিগঞ্জে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে জয়কলস গ্রামের ২ শত পরিবার

শান্তিগঞ্জে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে জয়কলস গ্রামের ২ শত পরিবার

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: 
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নাইন্দা নদীর তীরবর্তী  জয়কলস গ্রামটি নদী ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে ২ শতটি পরিবার। সরেজমিন শনিবার(২৭ জানুয়ারি) সকালে জয়কলস গ্রামের নাইন্দা নদীর ভাঙ্গল এলাকা ঘুরে ও গ্রামবাসীর সাথে আলাপকালে জানা যায়, নাইন্দা নদী সংলগ্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য এলজিইডি কর্তৃক নির্মিত পাকা রাস্তাটি বিগত ২ বছর যাবৎ ভাঙ্গনের মুখে পড়েছে। প্রতিনিয়ত ভাঙ্গনের ফলে রাস্তার কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে কয়েকটি বসত বাড়ীও ভাঙ্গনের কবলে পড়েছে। রাস্তাটি অধিকাংশ জায়গার ঢালাইয়ের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন সময় রাস্তাটি ভেঙ্গে গিয়ে মারাত্বক দূর্ঘটনার আশংকা  করছেন গ্রামবাসী। এই রাস্তা দিয়ে শুধু জয়কলস নয় জগজীবন পুর গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী শতাধিক মানুষ চলাফেরা করেন প্রতিনিয়ত। এই রাস্তটির নদী ভাঙ্গন এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকল্প গ্রহন করে দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান গ্রামবাসী।
এ বিষয়ে ২৪ জানুয়ারী সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের কাছে আবেদন করেছেন গ্রামবাসী। জয়কলস গ্রামের মানিক লাল চক্রবর্তী বলেন, এই রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে পড়ায় পুরো গ্রামবাসী হুমকির মুখে রয়েছে। শুধু  রাস্তায় ভাঙ্গন নয় কয়েকটি বসত বাড়ীতে ভাঙ্গন ধরেছে। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে এই  গ্রামের নদীর তীরবর্তী  পাকা রাস্তা সহ প্রায় ২ শতটি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।
জয়কলস গ্রামের রাজিত রায়,  মনোরঞ্জন দাশ, কাজল বিশ্বাস, গৌতম রায়,মনো রায় সৈলেন বিশ্বাস,সুজন তালুকদার সহ একাধিক ব্যক্তি জানান এই রাস্তা শুধু ভাঙ্গন নয় বর্ষাকালে রাস্তাটি পানির নিচে তলিয়ে যায় বিধায় গ্রামের পরিবার গুলোকে নদী ভাঙ্গনের কবল থেকে বাঁচাতে উক্ত ঝুঁকিপূর্ণ রাস্তাটি মেরামত সহ উচ্চতা বৃদ্ধি ও প্রশস্ত  করার জন্য প্রশাসনের কাছে তারা জোর দাবী জানান।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, নদী ভাঙ্গনের ফলে রাস্তা ভেঙে গেছে এ নিয়ে একটি আবেদন পেয়েছি। সংশ্লিষ্ট সবাইকে বলে দিয়েছি যদি আপনারা অন্য দিকে জায়গা দেন আমরা একটা রাস্তা বানিয়ে দিবার চেষ্টা করতে পারি। তাছাড়া নদী ভাঙ্গন বিষয় টা পানি উন্নয়ন বোর্ড দেখভাল করেন আমি তাদের সেখানে আবেদন করতে বলেছি।
সুনামগঞ্জ পওর বিভাগ ২ এর নির্বাহী পরিচালক মো: শামসুদ্দোহা বলেন, এরকম একটি আবেদন আমরা পেয়েছি এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com