বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা হাসপাতালের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  আলহাজ্ব এমএ মান্নান (এমপি)’র সভাপতিত্বে উক্ত মাসিক সমন্বয় সভায় হাসপাতালে সার্বিক বিষয়ে তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইকবাল হাসান।

সভায় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর,  সাধারণ সম্পাদক হাসনাত হোসেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানা অফিসার ইনর্চাজ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহীদ মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন, ডা.তারিক জামিল অপু, ডা. আফরিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সিনিয়র সহসভাপতি মোঃ নুরুল হক ও সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমূখ।

সভায় হাসপাতালে সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের সাথে জনগণের সম্পর্ক উন্নয়ন এবং কর্মপরিবেশ বজায় রাখতে জনগণের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com