বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে বিজ’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

শান্তিগঞ্জে বিজ’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

শান্তিগঞ্জ প্রতিনিধি:: ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র উদ্যোগ পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৭ মার্চ) সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদে পুষ্পস্তবক অর্পণের ডুংরিয়া শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিজ’র শান্তিগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল।
সভায় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরুল হক, এসএমসির সভাপতি আবুল কাশেম, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কান্তি দে, নোয়াগাঁও—২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম প্রমুখ৷ আলোচনা সভার পর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com