মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

ব্রিটেনের জাতীয় নির্বাচনে এবারও বিপুল ভোটে বিজয়ী আফসানা

ব্রিটেনের জাতীয় নির্বাচনে এবারও বিপুল ভোটে বিজয়ী আফসানা

নিজস্ব প্রতিবেদক::
বৃটেনের জাতীয় নির্বাচনে টানা ২য় বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বৃটিশ – বাংলাদেশী জগন্নাথপুরের মেয়ে আফসানা বেগম। তার এই জয়ে বৃটেনের নির্বাচনী এলাকার মানুষ ও তার মাতৃভূমি সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরের আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে খুশীর আমেজ বইছে।
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে নির্বাচিত হন আফসানা বেগম। বাংলাদেশী বংশোদ্ভূত   আফসানা বেগমের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এনায়েতনগর গ্রামে।
তাঁর এ বিজয়ের খবরে  সামাজিক যোগাযোগ মাধ্যেমে তাঁকে অভিনন্দনে সিক্ত করছেন শুভাকাঙ্ক্ষীরা।  বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জগন্নাথপুরের ব্রিটিশ এ কন্যা  লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে  দ্বিতীয়বারের মতো এমপি পদে বিজয়ী হয়েছেন। তাঁর মোট প্রাপ্ত ভোট ১৮ হাজার ৫৩৫টি ভোট।
আফসানার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট ৫ হাজার ৯৭৫ ভোট পান, কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং পান ৪ হাজার ৭৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আফসানার প্রাক্তন স্বামী  এহতেশাম- উল  হক পান ৪ হাজার ৫৫৪ ভোট।
নির্বাচিত হওয়ার পর আফসানা বেগম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জানান, “আমি পুনরায় নির্বাচিত হতে পেরে আনন্দিত। গাঁজায় যুদ্ধবিরতির আহ্বান হোক, কঠোরতার বিরোধিতা করা হোক বা অভিবাসী অধিকারের পক্ষে কথা বলা হোক, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যাই হোক না কেন; আমি পপলার এবং লাইমহাউসের পক্ষে দাঁড়াব।
উল্লেখ্য, আফসানা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার এনায়েত নগর এলাকার যুক্তরাজ্য প্রবাসী মরহুম  মনির উদ্দিন আহমদের মেয়ে। মনির উদ্দিন আহমদ টাওয়ার হ্যামলেটসের মেয়র  এবং লেবার পার্টির সদস্য ছিলেন। বাংলাদেশি বংশোদ্ভুত আফসানা বেগমের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যেই। সেখানেই তিনি পড়াশুনা সম্পন্ন করে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ২০১৯ সালে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পাটি থেকে পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে প্রথমবারের মতো বিপুল ভোটে এমপি নির্বাচিত হন আফসানা বেগম।
জগন্নাথপুরের মেয়ে  আফসানা বেগম ২য় বারের মতো এমপি নির্বাচিত  হওয়ায় তার মাতৃভূমি  জগন্নাথপুর তথা যুক্তরাজ্যের পূর্বলন্ডনের বাংলাদেশী কমিউনিটির মধ্যে আনন্দের বন্যা বইছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com