বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের  শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ আগস্ট) বিকালে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দৈনিক সুনামগঞ্জের সময় ও নিউজ ভিশনের প্রতিনিধি মো. আবু সঈদকে সভাপতি ও দৈনিক আমাদের সময়, সিলেটের ডাক ও চ্যানেল এসের প্রতিনিধি মো. নুরুল হককে সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজ, দ্য ডেইলি অবজারভার ও দৈনিক শুভ প্রতিদিনের প্রতিনিধি ছায়াদ হোসেন সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির(দৈনিক সকালের সময়-সিলেট ভিউ২৪.কম) সহ-সভাপতি এম এ কাসেম চৌধুরী(দৈনিক মৌমাছি কন্ঠ),শফিকুল ইসলাম(দৈনিক হাওরাঞ্চলের কথা), যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান(দৈনিক স্বাধীন বাংলা), অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব(দৈনিক ভোরের চেতনা), দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান(দৈনিক বর্তমান বাংলাদেশ-সাউথ এশিয়ান টাইমস), সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন(দৈনিক সিলেটের বানী), প্রচার সম্পাদক নিতাই দাস(দৈনিক আজকের দর্পন- জৈন্তাবার্তা), তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া(জনস্বার্থে নিউজ), আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান(দৈনিক জবাবদিহি),  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ(দৈনিক হাওরবার্তা)।
নির্বাহী সদস্য এম এ কাসেম(দৈনিক ভোরের ডাক), আবুল কালাম(সিলেটের দিনকাল), জহিরুল ইসলাম(দৈনিক বাংলাদেশ মিডিয়া), আব্দুল কাদির জীবন(সিএনএন নিউজ), রুপজ আহমদ(দৈনিক গণমুক্তি), শাহনুর আহমেদ সুলতান(দৈনিক সিলেটের সংবাদ) ও বায়েজিদ রহমান অপি(দৈনিক বিজয়ের কন্ঠ)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com