মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জগন্নাথপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশী অভিযানে আরো ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চিলাউড়া (রসুলপুর) গ্রামের মৃত হাজী আজাদ উল্লাহর পুত্র মোঃ আব্দুল গফুর ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের আব্দুল তাহির এর পুত্র সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহান মিয়া।
রোববার ভোরে নিজ নিজ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, বিগত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা সুনামগঞ্জ মডেল থানায়। এই মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়।  এছাড়া আব্দুল শাহানের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালী মডেল থানায় আরেকটি মামলা রয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ জানান, গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এমন মামলায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাফরুল ইসলাম মুন্না ও জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ নেতা শুকুর আলীকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com