মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে শিশু অপহরণ মামলার ৩ আসামী গ্রেফতার

জগন্নাথপুরে শিশু অপহরণ মামলার ৩ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে- উপজেলার গোতগাঁও গ্রামের মৃত কয়ছর মিয়ার পুত্র ছালিম উদ্দিন (৪৫),  আব্দুল শহিদের পুত্র জনি মিয়া (২৫),  বাগময়না গ্রামের মৃত আব্দুল নওয়াফের পুত্র মোঃ সোহাগ মিয়া (২৫)।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়,জগন্নাথপুর উপজেলার পার্শ্ববর্তী হবিগন্জ জেলার নবী গন্জ উপজেলার এনায়েত গন্জ গ্রামের আল আমীন এর ৯ বছরের ছেলে সানজিদ আহমদ গত ৭ অক্টোবর বিকেলে উপজেলা সদরে  নৌকাবাইচ দেখার জন্য ঘর থেকে বের হলে সে এখনও বাড়ীতে ফিরেনি। এ ব্যাপারে ভিকটিমের পিতা আল আমিন বাদী হয়ে বুধবার জগন্নাথপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ এদিনই রাতে আসামিদের নিজ নিজ গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  জনি মিয়া ও সোহাগ মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  ২০০০ (সং০৩) এর ৭/৩০ ধারায় মামলা ছিল। এর মধ্যে ছালিম উদ্দিনের বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় জিআর- ১১৩/২৩ ধারায় একটি মামলা ছিল।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এদের কে রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করা হবে। অপহৃত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com