শান্তিগঞ্জে মসজিদে ঢুকে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও মোবাইল চুরির ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে রংপুর জেলার পীরগাছা থানার ছসাস তালতলা গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে আজাদ মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় বিগত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ থানাধীন জয়কলস ইউপির অন্তর্গত উজানীগাঁও গ্রাম সংলগ্ন উজানীগাঁও বাসস্টেশন জামে মসজিদ অভিযোগকারী সহ কয়েকজন মুসল্লী তাবলিগ জামাতে বিগত তিন দিন যাবত উক্ত মসজিদে অবস্থান করছিলেন। ঘটনার তারিখ তারিখ দুপুর অনুমান-সাড়ে ১২ ঘটিকার সময় মসজিদের ভিতরে কেউ না থাকার সুবাদে অজ্ঞাতনামা যুবক মসজিদের ভিতরে প্রবেশ করিয়া অভিযোগকারী ও অন্য একজন মুসল্লীর ব্যাগের ভিতরে থাকা নগদ ছাব্বিশ হাজার চারশত টাকা ও একটি বাটন মোবাইল ফোন চুরি করিয়া নিয়া যায়। অনেক খোঁজাখোজির পর তাহার কোন সন্ধান পেয়ে নগদ টাকা ও মোবাইল উদ্ধারের জন্য থানা অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও জানান, থানায় অভিযোগ করার পর তিনি জানতে পারেন অজ্ঞাতনামা যুবকের নাম হুসাইন আহমদ,সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের মৃত হুশিয়ার ছেলে। খবর পেয়ে তাহারা তাহার বাড়ীতে গেলে গ্রামের লোকজন সহ আশপাশের লোকজন জানান, সে এই সমস্ত চুরির সাথে জড়িত রয়েছে আরও বিভিন্ন গ্রামে গিয়ে ভবগুরে অবস্থায় থাকে এবং সুযোগ পাইলে মোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply