বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি জগন্নাথপুরের কয়ছর এম আহমদ

দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি জগন্নাথপুরের কয়ছর এম আহমদ

নিজেস্বপ্রতিবেদক: ৮৫ নেতাকে নিয়ে দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি জগন্নাথপুরের কৃতী সন্তান কয়ছর এম আহমদ।
দীর্ঘ একযুগ পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার সঙ্গে দেশে ফিরছেন আরো ৮৫ জন প্রবাসী নেতা। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।
কয়ছর এম আহমদ জানান, বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় যাত্রা করেছেন।
পবিত্র ওমরার সকল কার্যক্রম সম্পন্ন করে মদিনা শরিফে যাবেন। সেখানে নবী করিম (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন।
তিনি জানান, এরপর ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ২০ অক্টোবর ভোর ৫ টায় ঢাকায় পৌঁছাবেন। একইদিন দুপুর ২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।এরপর নয়াপল্টন কার্যালয়ে যাবেন। আগামী ২২ অক্টোবর কয়ছর এম আহমদ নিজের জন্মস্থান সিলেটের জগন্নাথপুর যাবেন।
সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর- শান্তিগন্জ্ঞের দলীয় নেতাকর্মীরা তাকে পৌর পয়েন্টে বিপুল সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছেন। তাকে অভ্যার্থনা জ্ঞাপনের জন্য সিলেটের সর্বত্রই ব্যাপক প্রস্তুতি চলছে।
দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারবো। দেশে ফিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আপ্লুত হচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com