মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের চেতনার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি রুয়েব আহমদ৷
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি সিরাজ মিয়া,  সলিব নূর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা ওলামাদলের সভাপতি সজিব আহমদ, জেলা শ্রমিক কল্যাণের এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক শুয়েব আহমদ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির প্রমুখ।
এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির উদ্দিন, বিএনপি নেতা মবু মিয়া, জেলা ওলামাদলের সদস্য মাওলানা আমির হোসেন আনসারী, আমিনুর রহমান, যুবদল নেতা শফিকুল ইসলাম, রাবেদ নূর, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি জমিল আহমদ, ব্যবসায়ী ময়না মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি রায়েজ নূর, আব্দুল মজিদ কলেজের প্রভাষক জাফর আলী, কবির মিয়া, রনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, জেলা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক শব্দেনুর রহমান সাগরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com