সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

অগ্নিকান্ডের সময় ফায়ার বিগ্রেডের গাড়ী না যাওয়ায় ক্ষোভ,জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

অগ্নিকান্ডের সময় ফায়ার বিগ্রেডের গাড়ী না যাওয়ায় ক্ষোভ,জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা মঙ্গঁলবার  দুপুরে অনুষ্ঠিত  হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ্‌র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইবরাহীম, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল  আমীন,  জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির  সভাপতি  মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, মাধ্যমিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী,মাধ্যমিক সুপার ভাইজার অরুপ সরকার,রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মোঃ ছদরুল ইসলাম, ছিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলী ইউপি চেয়ারম্যান আঙুর মিয়া প্রমূখ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ে আলোচনা করা হয় এবং জগন্নাথপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্হিতির উন্নয়ন ও অপরাধী দের বিরুধ্বে  প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানানো হয়। সভায় সম্প্রতি উপজেলার ছিলাউরা গ্রামে প্রায় ৩ ঘন্টাব্যাপী ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার বিপুল ক্ষতি সাধিত হয়। ফায়ার সার্ভিস কে একাধিক বার ফোন দিলেও তারা ঘটনা স্হলে যাননি  অন্যদিকে উপজেলার বাগময়না গ্রামে একটি ভূমী খেকো চক্র তিনটি এতিম ও বিধবা পরিবারের রাস্তা জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়ায় এই অসহায় পরিবারের সদস্য দের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে।এ ব্যাপারে সভায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com