সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

জগন্নাথপুরে ২ মাদকব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

জগন্নাথপুরে ২ মাদকব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপরদিকে, আরেকটি পৃথক অভিযানে  জগন্নাথপুর থানায় জিআর- মামলার আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদককারবারীরা- উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আয়েজ আলীর পুত্র মোঃ খিদির মিয়া (৪৫), রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মৃত ইউনু উল্লাহর পুত্র মোঃ আবেদ আলী (৪০) ও জিআর মামলার আসামী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামের ইরফান উল্লাহর পুত্র কেফায়েত উল্লাহ (৪০)।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত  ৩ জনের মধ্যে দু’জন মাদক ব্যবসার সাথে জড়িত। মোঃ আবেদ আলীর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। মোঃ খিদির মিয়ার ঘর তল্লাশী করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।  এছাড়া গ্রেফতারকৃত অপরজনের বিরুদ্ধে জিআর-৩০/২৪ ধারায় মামলা ছিল। একইদিন পুলিশ অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ রোববার অভিযান চালিয়ে নিজ নিজ গ্রাম থেকে মাদককারবারীদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত  মাদককারবারীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com