বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে এনআইডি জালিয়াতির অভিযোগে নির্বাচন কর্মকর্তাসহ আটক ২ 

জগন্নাথপুরে এনআইডি জালিয়াতির অভিযোগে নির্বাচন কর্মকর্তাসহ আটক ২ 

নিজস্ব প্রতিবেদক : 

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে সংযোজন-বিয়োজনসহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান ৫০) ও এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃত অপরজন  ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৪০)।

জানা গেছে, গত সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতির অভিযোগে তদন্তে আসেন। তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্টরি পর্যবেক্ষণ করে এনআইডি সংক্রান্তে তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতিতে ওই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ পায়।

পরে তদন্তকারী ওই কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ  রুহুল আমীন বলেন,  নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী  রাত থেকে  পুলিশ হেফাজতে  রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com