মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে চার শতাধিক হতদরিদ্র মানুষ পেল চিকিৎসা সেবা ও ঔষধ

জগন্নাথপুরে চার শতাধিক হতদরিদ্র মানুষ পেল চিকিৎসা সেবা ও ঔষধ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে চার শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ফ্রি মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের মাঠে এ সহায়তা প্রদান করা হয়। ব্রিটিশ- বাংলাদেশী হুজহু সম্পাদক ও করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গনি ফ্রি মেডিকেল সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংবাদ-এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স ,এনামুল হক রেনু,চ্যানেল এস জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, সাংবাদিক আলী আহমদ, সুমিত রায়, রুম্মান আহমেদ প্রমুখ ।

করিম ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল করিম গনি জানান,আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশনের যৌথ উদ্যাগে এলাকার হতদরিদ্র চার শতাধিক মানুষের মধ্যে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। তিনি বলেন আমাদের এ কার্যক্রম অতীতের ন্যায় আগামী দিনে ও অব্যাহত থাকবে। তিনি জানান বিশেষজ্ঞ চিকিৎসক ও ভার্ডচক্ষু কেন্দ্রের চিকিৎসক ও সেবিকারা দিনব্যপী এ কার্যক্রম পরিচালনা করেন। তিনি এতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সহায়তা ও ঔষধ পেয়ে সুবিধাভোগীরা আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com