মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০, গুলিবিদ্ধ ১

জগন্নাথপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০, গুলিবিদ্ধ ১

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহণ শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

এসময় দেশীয় অস্ত্রশস্ত্রে হামলা, ইটপাটকেল ছোড়াছুঁড়ির পাশাপাশি গোলাগুলির ঘটনা ও ঘটে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্রে ও ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত ৯জন কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।

শুক্রবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মাঠে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ও হামলায় আহত ইমন মিয়া (২৩), সোহাগ (১৪), দুকু মিয়া (৪৭), গফ্ফার মিয়া (২৫), মাহফুজ মিয়া (১৭), রুমান (২৫), আলাই মিয়া (৩৯), আব্দুর রউফ (৩৫), সাদিকু্ল রহমান (২০) কে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রামের পরিবহণ শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে উভয় গ্রামের কয়েকজন লোকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে উভয় গ্রামের লোকজন লাটিসোটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি, ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় পরে আশংকাজনক অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, গুলিবিদ্ধ ১ ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ছাতক থেকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com