বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জে শিরণি আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

শান্তিগঞ্জে শিরণি আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আধিপত্য বিস্তার ও ফসলের জন্য বৃষ্টি চেয়ে শিরনীর আয়োজন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে ছয়হাল মাঠে আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষ ও নূর মিয়া-আশ্বিক মিয়া পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নূর মিয়া-আশিক মিয়ার পক্ষের আহতরা হলেন-ঠাকুরভোগ গ্রামের মৃত তছই মিয়ার ছেলে নূর মিয়া, মৃত আবকুল খাঁ’র ছেলে শিহাব মিয়া, মৃত রমজান খাঁ’র ছেলে আরজান খাঁ, মৃত আবদুল নূরের ছেলে মতলিব মিয়া, মৃত ইসবর খাঁ’র ছেলে শাহ জাহান খান, আকিক মিয়া, সাজিদ মিয়া।
আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষের আহতরা হলেন মৃত মনাফ মিয়ার ছেলে আবদাল মিয়া, সুফি মিয়ার ছেলে জুবেল আহমদ, মৃত আছদ্দর আলীর ছেলে হাবিবুর রহমানস ওরফে হাবিব মিয়া, মিজানুর রহমান, মখলিছ মিয়ার ছেলে সেবুল মিয়া, আবুল মিয়া, মনির মিয়ার ছেলে ডালিম মিয়া, সৈয়দ মিয়ার ছেলে জমিদার আলী, মৃত আশাদ খাঁ’র ছেলে রেকুল খান, মৃত আরজু মিয়ার ছেলে ফখরু মিয়া, মৃত কমির মিয়ার ছেলে বাদশা মিয়া, ও পারভিন বেগম৷  এছাড়া আরও কয়েকজন আহত হলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গ্রামে শিরনীর আয়োজন করেছিল নূর মিয়া-আশিক মিয়া পক্ষ। ওইদিন সন্ধ্যায় আবদাল মিয়া-সুফি মিয়ার পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দেন, শনিবার সকালে তারাও শিরনীর আয়োজন করবেন। এ ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়াতে থাকে ঠাকুরভোগ গ্রামে। সেই ধারাবাহিকতায় শনিবার সকালে উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় ২৫ জন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com