বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর

শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার(২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ এতে ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়ার সিরাজুল ইসলামের বসতঘরে গ্যাসের সিলিন্ডার থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরইমধ্যে ঘরে থাকা নগদ টাকাসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়৷

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, আগুনে পূরে সবকিছু ছাই হয়েগেছে। চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। আমাদের কোনো জমানো টাকা নাই, যেই টাকা দিয়ে ঘর তুলবো।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে দিয়েছেন৷ তারা জানিয়েছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সুত্রপাত হয়েছে৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com