বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নাঈম

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নাঈম

শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে আবুল কাশেম নাঈম কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পুরান বাস-স্টেশনের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলার ১২ টি উপজেলা ও ৪ টি পৌরসভার এই আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন ও সাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক।

 

আবুল কাশেম নাঈম শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

ঘোষিত শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ০৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে আহবায়ক হলেন জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান), ১ম যুগ্ম আহবায়ক রওশন খান সাগর, ২য় যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাবুল, ৩য় যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, ৪র্থ যুগ্ম আহবায়ক আবদাল মিয়া।

 

এদিকে আবুল কাশেম নাঈম উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্থান পাওয়ায় তার বলয়ের নেতৃবৃন্দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com