বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস  বিজ্ঞপ্তি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘কবরস্থানের প্রকল্পের টাকা আত্মসাৎ জেলা প্রশাসক বরাবর অভিযোগ’ এই শিরোনামে গত ২৭ ফেব্রুয়ারী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক।

শনিবার (১ মার্চ) লিখিত এক এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সুনামগঞ্জ থেকে প্রচারিত দৈনিক সুনামগঞ্জের সময়ের প্রিন্ট ভার্সন ও একাধিক অনলাইন পত্রিকায় ‘কবর স্থানের প্রকল্পের টাকা আত্মসাৎ: জেলা প্রশাসক বরাবর অভিযোগ’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও মনগড়া সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে। যা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াস মাত্র।

সদ্য শান্তিগঞ্জ প্রেসক্লাব থেকে বহিষ্কৃত মো: আবু সঈদ তার ব্যক্তিগত ঈর্ষা ও ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে এমন হীন কাজ করে আমার মানহানী করার চেষ্টা করছে। প্রকৃত পক্ষে এই প্রকল্পের টাকা সঠিকভাবেই কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজে ব্যয় হয়েছে। এর সকল তথ্য প্রমাণ সংরক্ষিত আছে। কিছু কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে এমন কাজ চালিয়ে যাচ্ছে। আমি সহ আমার শান্তিগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com