মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

আমিরুন নেছা ফাউন্ডেশনের রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

আমিরুন নেছা ফাউন্ডেশনের রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে প্রতিষ্ঠিত হওয়া সমাজ সেবা মূলক ও অরাজনৈতিক ফাউন্ডেশন আমিরুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

২২ শে মার্চ ( ২১ রমাদান) শনিবার সিলেটের দরগাহ গেইট মহল্লায় জনতা রেস্টুরেন্টে প্রায় অর্ধশত রোজাদারদের কে ইফতার করানো হয়।

আমিরুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মাওলানা ইলিয়াস আহমদ হাকিমী বিশ্বম্ভরপুরী,মাওলানা মুক্তার আহমদ জালালী সুনামগঞ্জী, মাওলানা শরীফ আহমদ সিলেট,মাওলানা কামরুল ইসলাম আরিফী বিশ্বম্ভরপুরী।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী সিরাজী দিরাই, ধরমপুর খাদিমুল কোরআন পরিষদের প্রতিষ্ঠাতা দিলোয়ার হোসেন, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব দৈনিক দেশচিত্র এর শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি ইমরানুল হাসান।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উলামায়ে কেরামগন,সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com