মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

শান্তিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে দিলোয়ার হোসেন(৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার(১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বাড়ির  পাশের পুটিয়া নদীর পাড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত দিলোয়ার হোসেন নোয়াগাঁও গ্রামের জমসেদ আলীর পুত্র৷
নিহতের চাচাত ভাই ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় দিলোয়ার বাড়ির পাশে পুটিয়া নদীর পাড়ে যান গরু আনতে। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত্য ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com