মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত 

জগন্নাথপুরে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটের অন্যতম নেতা তাহেন মিয়া (২৪) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৩ টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে মাগুরা নদীর পাড়ে এ হামলার ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত তাহেন মিয়া উপজেলা সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের আব্দুল মান্নানের পুত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেন মিয়া রাত ২ টার দিকে সৈয়দপুর বাজার সংলগ্ন মাগুরা নদীর দক্ষিণপাড়ের নদীতে  জাল দিয়ে মাছ ধরছিলেন।পূর্ব শত্রুতার জের ধরে  হঠাৎ করে নদীপাড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয়  সন্ত্রাসী জুনু মিয়া, আসাদুল, অলিউর রহমানসহ তাদের সঙ্গীরা  দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার উপর আক্রমণ করে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে জগন্নাথপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে পরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করা হয়।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে হামলাকারীরা সবাই পালিয়ে গেছে। তিনি আরো বলেন, তাহেন মিয়ার স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com