মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে দলীয় প্রভাব কাটিয়ে ময়না মিয়া ও ইকবাল হোসেন গংদের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৮ মে) সকাল ১১ টায় পাথারিয়া বাজারের আল মদিনা মার্কেটের সামনে এ মানববন্ধন করেন গাজিনগর গ্রামের ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন জায়গার মালিক গাজিননগর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ওয়ারিছ আলী, আব্দুল আলিম ও ভুক্তভোগীর ভাতিজা আজমল হোসাইন।

এসময় গাজিনগর গ্রামের রিয়াজ উদ্দিন, তোয়াহিদ মিয়া, মনর উদ্দিন, আলেক উদ্দিন, ফয়জুল হক, সিরাজ উদ্দিন, জয়নুদ্দিন, কৈনুদ্দিন, হাবিবুর রহমান, বাবুল মিয়া, ছায়েদ হোসেন, ফারুক মিয়া, আরজু মিয়া, আফরোজ আলী, আফতর আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, পাথারিয়া বাজারে আমাদের মালিকানাধীন ১০ শতক জায়গার মধ্যে আমরা ৬ শতক জায়গায় মার্কেট করেছি৷ বাকি ৪ শতক জায়গায় টিনশেড ঘর ছিল। আমরা প্রবাসে থাকায় ক্ষমতার অপব্যবহার করে দলীয় প্রভাব কাটিয়ে তালুকগাঁও গ্রামের ময়না মিয়া, ইকবাল হোসেন ও তার আত্নীয় স্বজনরা জোরপূর্বক আমাদের নির্মাণাধীন টিনশেড ঘর ভেঙে জায়গা দখল করে রেখেছে৷ পড়ে জায়গা উদ্ধারের জন্য আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর আমাদের সকল কাগজাদি সঠিক থাকায় বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দেন ৷ এরপর কমিশন নিয়োগ করে আমাদের বাকি ৪ শতক জায়গা বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা জায়গার দখল বুঝে পাইনি। তাই প্রশাসনের কাছে জোর দাবী দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের জায়গা বুঝিয়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com