সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হৃদরোগে আক্রান্ত এক যুবকের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে। উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিম গাংপাড় এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে রায়েক নুর আহমেদ গত প্রায় এক মাস ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রায়েক নুরের হৃদপিণ্ডে (হার্টে) তিনটি গুরুতর ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি বুকে তীব্র ব্যথা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে সুস্থ করে তুলতে দ্রুত হার্টে তিনটি রিং (স্টেন্ট) বসানো প্রয়োজন। রিং বসানো, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্রসহ এ চিকিৎসায় মোট প্রায় ৬ লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।
কিন্তু রায়েক নুরের দরিদ্র ও অসচ্ছল পরিবারের পক্ষে চিকিৎসার এই বিপুল ব্যয় বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। যুবকের এমন আকস্মিক বিপদে তাঁর পাশে দাঁড়িয়েছেন এলাকার তরুণ ও প্রবাসীরা।
ইতিমধ্যে প্রবাসীদের পক্ষ থেকে রায়েক নুরের মায়ের হাতে ৫৭ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থের তুলনায় এই সহায়তা অত্যন্ত সামান্য। ফলে বাকি অর্থের জোগান নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি।
এ অবস্থায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাচিত দেশ-বিদেশে অবস্থানরত মানবিক হৃদয়ের মানুষ, বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের প্রতি রায়েক নুরের জীবন বাঁচাতে সাধ্যমতো আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন।
আপনার সামান্য আর্থিক সহায়তাও হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান জীবন। ফিরিয়ে দিতে পারে রায়েক নুরের মুখের হাসি এবং স্বস্তি এনে দিতে পারে অসহায় পরিবারটির জীবনে।
সহায়তা পাঠানোর মাধ্যম ও যোগাযোগ:
বিকাশ (পার্সোনাল): ০১৫৭৬৫৪৮০১০ (রায়েক নুর)
সরাসরি যোগাযোগ/কল: ০১৩৪৫৫৯০২২৬ (রায়েক নুর)
Leave a Reply