শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

জগন্নাথপুর নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঘটিত এই আকস্মিক হামলায় চরম উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে বলেন, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে একটি সিএনজিতে করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

সৌভাগ্যবশত, ওই সময় গাড়িটিতে কেউ ছিলেন না। শিল্পী আসিফ আকবর তখন বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসেই অবস্থান করছিলেন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কেউ হতাহত না হলেও, গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার পর তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারেননি এই সংগীতশিল্পী। এমনকি তিনি নিজেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত চালালেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এদিকে পুলিশ অভিযোগের কথা বললেও আসিফ আকবর পুলিশকে জানায় এ বিষয়ে পরে দেখব।

সূএ: যুগান্তর।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com