শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

শান্তিগঞ্জে মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন 

শান্তিগঞ্জে মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন 

 

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘সুনামগঞ্জ জেলা বাস- মিনিবাস -কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র ১৮৬৬ এর অন্তর্ভুক্ত শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির(২০২৫- ২০২৮) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২২ মে) সকাল ৮.০০ ঘটিকায় শান্তিগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪.০০ ঘটিকার দিকে ভোট গ্রহন শেষ হয়।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি পদে আনারস প্রতীকে ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোঃ গোলজার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে চেয়ার প্রতীকে ৪৩ ভোট পেয়ে মো: আবদাল হোসেন নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জসীম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।
সহ-সম্পাদক পদে নইম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। কলস প্রতীকে ৪৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সজীব আহমদ। অপরপ্রার্থী জুয়েল মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। হরিণ প্রতীকে ৪৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন  কুহিনূর মিয়া। অপরপ্রার্থী মিজানুর রহমান মাছ প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। ফুটবল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ কামাল উদ্দিন।
এর আগে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো: বোরহান উদ্দিন উক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এসময় শান্তশিষ্ট ও সুশৃঙ্খল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com