শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে ৩ দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

জগন্নাথপুরে ৩ দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

নিজস্বপ্রতিবেদক: নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৩ দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলা  শুরু হয়েছে। রোববার (২৫ মে)  বিকেলে ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।পরে উপজেলা ভুমি অফিসের আয়োজনের উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর সরকারী গার্লস হাইস্কুলের অভিভাবক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু,জগনাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ,  উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমি সুপারভাইজার অরূপ রায়, জগনাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান প্রমুখ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ এলাকায় র‌্যালি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com