শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

শান্তিগঞ্জে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ধ্বংস

শান্তিগঞ্জে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ধ্বংস

 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম কিরণমালা ধংস করা হয়েছে।

সোমবার(২৬ মে) সকালে উপজেলার দেখার হাওরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ৯শতটি কিরণমালা জব্দ করা হয়৷ এরপর শান্তিগঞ্জের সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের পাশে এনে সেগুলো ধ্বংস করে দেয়া হয়৷ মাছের বংশবৃদ্ধি বিস্তারে জেলা প্রশাসকের নির্দেশনায় এমন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাছ মারার অবৈধ কিরণমালা জব্দের পর ধ্বংস করা হয়েছে৷ মাছের বংশবৃদ্ধি বিস্তারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷ যাদের কিরণমালা ধ্বংস করা হয়েছে আমরা তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য উপজেলায় আসতে বলেছি। পাশাপাশি বিকল্প পেশায় তাদেএ উদ্বুদ্ধ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com