শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

শান্তিগঞ্জে জামায়াতের সাধারণ ওয়ার্ড সভা সম্পন্ন 

শান্তিগঞ্জে জামায়াতের সাধারণ ওয়ার্ড সভা সম্পন্ন 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যােগে সাধারণ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
১৫ ই জুন (রবিবার) বিকেলের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার চন্দ্রপুর গ্রামের মাঠে উক্ত সাধারণ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার সভাপতি কাজী নূরুল হকের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি ক্বারী ইমরানুল হাসানের পবিত্র কুরআন তিলাওয়াত ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার দিলোওয়ার হোসাইন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক মোঃ ওলীউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাহমিদ আহমদ  সহ আরো অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইমরানুল হাসান। উক্ত ওয়ার্ড সাধারণ সভায় উপস্থিত ছিলেন  নূর উদ্দিন, হাবিবুর রহমান, আনোয়ারুল হক, এয়াদুল হক,আব্দুল মান্নান,জয়নুল হক,কবির হোসেন,জায়েদুল হক প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com