শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের হামলায় নিহত ৩, আহত ২৯

ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের হামলায় নিহত ৩, আহত ২৯

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

ইসরাইলের মধ্যাঞ্চলে সোমবার (১৬ জুন) ভোরে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৯ জন।

জেরুজালেম পোস্ট, চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট নিউজের বরাতে এক প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের খবর বলছে, ইসরাইলের মধ্যাঞ্চলে হামলায় একজন গুরুতর আহত হয়েছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাংক পরিষেবা অনুসারে, ইরানের সাম্প্রতিক হামলার পর ২৯ জন আহতকে সরিয়ে নেওয়া হয়েছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি এবং ২৬ জনের সামান্য আঘাত রয়েছে।

জরুরি পরিষেবা হিব্রু ভাষায় লেখা এক এক্স পোস্টে জানিয়েছে, হতাহতদের জন্য সমস্ত ঘটনাস্থলে অনুসন্ধান এবং অবস্থান অভিযান এখনও জোরদারভাবে অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ইরানে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২২৪

এদিকে, শুক্রবার (১৩ জুন) ভোররাত থেকে চালানো ইসরাইলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে।  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে কেরমানপুর বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন,  হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।

সুত্র:: দৈনিক যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com