সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে বিরোধ, সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু 

জগন্নাথপুরে সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে বিরোধ, সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাড়ীর সীমানা দেওয়াল নির্মাণ  নিয়ে সংঘর্ষের ঘটনায় শেখ কবির আহমদ কছুর মিয়া (৭২) নামে এক প্রবীণ বিএনপি নেতার মৃত্যু হয়েছে।  তিনি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,বুধবার সকালে সৈয়দপুর দক্ষিণ আগুনকোনা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা  শেখ কবির আহমদ কছুর মিয়ার  সঙ্গে প্রতিবেশী মনোয়ার আলীর  সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কথা-কাটাকাটি ও হাতাহাতি  হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজনের  ইটের আঘাতে  শেখ কবির আহমেদ কছুর মিয়া আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব  শেখ সাহবির আহমেদ  জানান,আমাদের পারিবারিক রাস্তা জোরপূর্বক মনোয়ার আলী ও তার লোকজন তাদের দাবি করে আমাদের সঙ্গে বুধবার সকালে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে তাদের ছুঁড়া ইটের আঘাতে আমার বাবার বুকে লাগে।তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com