সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড ও নম্বর পেয়েছে রাইদা

জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড ও নম্বর পেয়েছে রাইদা

নিজেস্বপ্রতিবেদক: এসএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সর্ব্বোচ্চ গ্রেড ও নম্বর অর্জন করেছে উপজেলার কলকলিয়া ইউনিয়ের আটপাড়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহিয়া আঞ্জুম রাইদা। শিক্ষক দম্পতির মেয়ে রাইদা সকল বিষয়ে এ+ সহ ১৩০০ নম্বরের এসএসসি পরীক্ষায় ১২১৩ নম্বর পেয়েছে। তাহিয়া আঞ্জুম রাইদা উপজেলার শাহজালাল কলেজের  প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন এবং আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মান্না বেগমের প্রথম সন্তান।জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, জগন্নাথপুর উপজেলা থেকে এবার ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে আমার জানামতে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইদা সকল বিষয়ে এ+ সহ ১৩০০ নম্বরের এসএসসি পরীক্ষায় ১২১৩ নম্বর পেয়ে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। আমি তাঁর সাফল্যে খুশি। আমি তাঁর সাফল্যের ধারাবাহিকতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রসঙ্গত মেধাবী রাইদা প্রাথমিক সমাপনি পরীক্ষায় সরকারি ট্যালেন্টপুল বৃত্তি,এম এ মান্নান বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় প্রথম স্থান,হালিমা খাতুন বৃত্তি পরীক্ষা এবং কলকলিয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে। তাহিয়া আঞ্জুম রাইদা ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা । সে সকলের দোয়াপ্রার্থী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com