শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগন্জ্ঞ) আসন কে হচ্ছেন বিএনপির প্রার্থী

সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগন্জ্ঞ) আসন কে হচ্ছেন বিএনপির প্রার্থী

সানোয়ার হাসান সুনু; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ ( জগন্নাথপুর ও শান্তিগঞ্জ)  আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এ আসনের ভোটার দের মধ্যে। তবে বিএনপির নীতি নির্ধারণী মহলের সাথে সংশ্লিষ্ট সুত্র মতে এ আসনে যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারন সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম  সদস্য তরুন নেতা কয়ছর এম আহমদ-ই  দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা-ই বেশী। নীতি নির্ধারণী মহলের গ্রীন সিগনাল পেয়ে তিনি প্রায় প্রতি দিন-ই নির্বাচনী এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করছেন। দলের নেতাকর্মী দের নিয়ে একাধিক কর্মীসভা করছেন। এদিকে বিএনপির মনোনয়ন পেতে জোর লবিং করছেন একাধিক প্রবাসী নেতা। অনেকেই দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় বিভিন্ন নেতার সাথে যোগাযোগ করছেন।তবে যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ মনোনয়ন পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন বলে বিশ্বস্হ সুত্রে জানাগেছে। কয়ছর এম আহমদ এক জন পরিশ্রমী কর্মী বান্ধব নেতা। তৃনমূল থেকে ওঠে আসা মেধাবী এই তরুন নেতা  যুক্তরাজ্যের মতো স্হানে তিন তিন বারের সম্পাদকের দ্বায়িত্ব সফল ভাবে পালন করে যাচ্ছেন।তার নেতৃত্বে লন্ডনে ফ্যাসিষ্ট হাসিনার বিরুধ্বে সফল আন্দোলন সংঘটিত হয়। হাজার হাজার মানুষের মিছিল সমাবেশের ঢেউ বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল। এই মিছিল সমাবেশের ফোকাস জাতিসংঘ পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। ফ্যাসিষ্ট হাসিনা বিরুধী আন্দোলন সংগ্রামে কয়ছর এম আহমদ গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত জন হিসাবে পরিচিত তরুন নেতা

কয়ছর এম আহমদ যুগান্তর কে বলেন, আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। মনোয়ন পেলে  জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ উপজেলা বাসীর সমর্থন আমি পাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে বিএনপি যদি সরকারে আসে তবে জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞে সুষম উন্নয়ন হবে।আমরা কোন বৈষম্য করবো না।আগামী নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেতে আরো যারা নানা ভাবে লবিং করছেন তারা হলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি  ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম এ মালেক খান,  মেজর (অব:) আসফাক শামী,যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার,  যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার।  তবে এদের মধ্যে কেউ কেউ যথটা না প্রার্থী হতে চান তার চেয়ে এলাকায় ভোটারদের নিকট পরিচিতি পেতে ভবিষ্যৎ এর জন্য কাজ করছেন বলে অনেক ভোটার অভিমত প্রকাশ করেছেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কয়ছর এম আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক ও রাজনৈতিক পট পরিবর্তনের আগে তিনি যুক্তরাজ্যে  আওয়ামী বিরোধী আন্দোলন- সংগ্রামে নেতৃত্ব দেওয়ায় মনোয়ন পাবার দৌড়ে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন।  এই অভিমত স্হানীয় ভোটারদের।পতিত আওয়ামী লীগ সরকার তার বিরদ্ধে  রাজনৈতিক মামলা ও হুলিয়া জারি করায় দীর্ঘদিন দেশে আসতে পারেন নি তিনি।

এমনকি জগন্নাথপুর পৌরসভাধীন ছিলিমপুর এলাকায় তার বাড়িতে রাজনৈতিক উদ্দেশ্য  অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে আতংকের সৃষ্টি করা হয়েছিল।   ১৯৯৮ সালে পার্বত্য শান্তিচুক্তি বাতিলের প্রতিবাদে জগন্নাথপুরে বিএনপির স্বতঃস্ফূর্ত হরতাল চলাকালে উপজেলা যুবদলের সহ সভাপতি হাফিজুর রহমান হাফিজ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে নিহত হন। সেসময় কয়ছর এম আহমদ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। হাফিজ হত্যার পর প্রতিবাদ গড়ে তুললে কয়ছর এম আহমেদ সহ অনেকের বিরুদ্ধে  ষড়যন্ত্র মূলক একাধিক  মামলা হয়। পরে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান ও সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। কয়ছর এম আহমেদ বর্তমানে দেশে এসে মাঠে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই বিএনপির  সভা- সমাবেশে যোগদান করছেন।  নতুন সদস্য সংগ্রহে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীদের নিয়ে  কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com