বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো আলিমা বেগম (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে। আলিমা বেগম বাগময়না গ্রামের সৌদিআরব প্রবাসী লালন মিয়ার স্ত্রী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে আলিমা বেগম তার নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। সকালে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো আলিমা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা । পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটি আত্মহত্যা। তবে এর কোন সঠিক কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com