বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে মিছিল ও প্রতিবাদ সভা

শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্বপ্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দৃঢ় অবস্থান ব্যক্ত করে শুক্রবার দুপুর ২টায় উপজেলা উলামা-মাশায়েখ পরিষদ ও ছাত্র- জনতার যৌথ  উদ্যোগে  প্রতিবাদ সভা ও গণজমায়েত অনুষ্ঠিত হয়।বিশিষ্ট আলেম মাও. আবু আইয়ুব আনসারীর সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা উলামা-মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাও. ইসমাইল খানের পরিচালনায় সভায় স্থানীয় আলেম-ওলামা, ছাত্র-জনতা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।বক্তব্য রাখেন— জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি ওয়ালী উল্লাহ, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুল কাদির লাকসন, হাফিজ মাও. আহমদ শফিক, জগন্নাথপুর ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল নেতা মুর্শেদ আহমদ, এনামুল হক, আলী আকবর সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা শহীদ ওসমান হাদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন ‘আপসহীন যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অংশ। শহীদ হাদির রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ওসমান হাদীর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য” তাঁরা জীবন দিয়ে হলেও সংগ্রাম চালিয়ে যাবেন।
“দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা।””ইমানি না আজাদি, আজাদি আজাদি।””তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।””আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম।” “নারায়ে তাকবির, আল্লাহ আকবার।” “আমার ভাই মরল কেন? খুনিদের বিচার চাই” ইত্যাদি স্লোগানে মুখরিত হয় জগন্নাথপুর পৌরশহর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com