সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

কয়ছর এম আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন  উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার 

কয়ছর এম আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন  উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য  বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পক্ষে আজ ২২ ডিসেম্বর ২৫ ইং রোজ সোমবার জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার বরকত উল্লার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির, যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক হাজি সুহেল আহমদ খান টুনু,
জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, সদস্য আছকির আলী (সাবেক চেয়ারম্যান), জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সম্মানিত ভোটার সহ দেশে বিদেশে অবস্থানরত সকল নাগরিকদের কে  শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং  কয়ছর এম আহমেদের জন্য দোয়া ও ধানের শীষ মার্কায় ভোট কামনা করেছেন। মহান আল্লাহ তায়ালা কয়ছর এম আহমেদ কে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের জনসেবায় যেন কবুল করে  নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com