বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক

শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ১০ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ। ১০ দলীয় জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় দলগত সিদ্ধান্তে তিনি এই ঘোষণা দেন।রবিবার দুপুরে জগন্নাথপুরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ জানান, নির্বাচনী প্রচারণায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের কাছ থেকে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছিলেন। জোটের একক প্রার্থী হওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেও কোনো সমাধানে আসা সম্ভব হয়নি। এমতাবস্থায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।তিনি আক্ষেপ করে বলেন, “সুনামগঞ্জ-৩ আসনটি মূলত ইসলামপন্থিদের আসন। ১০ দলীয় জোট সমঝোতায় পৌঁছাতে না পারায় একটি নিশ্চিত আসন আমাদের হাতছাড়া হলো। যদি একক প্রার্থী দেওয়া সম্ভব হতো, তবে জোট আরও শক্তিশালী অবস্থানে থাকতো।”সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয় যে, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও খেলাফত মজলিস বর্তমানে এই আসনে অন্য কোনো প্রার্থী, দল বা প্রতীককে সমর্থন দিচ্ছে না। তবে এলাকার জনগণের পাশে থাকার এবং ভবিষ্যৎ নির্বাচনে পুনরায় সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com