বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ-এর সংবর্ধনা ও জগন্নাথপুর উপজেলার উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, জগন্নাথপুরের আয়োজনে শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সম্বর্ধনা  সভা অনুষ্ঠিত হয়।
সম্বর্ধনার জবাবে মুহাম্মদ কয়ছর আহমেদ বলেন, জগন্নাথপুর কে একটি আলোকিত উপজেলা হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগীতা চাই।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, আমরা একটি আলোকিত জগন্নাথপুর গড়ে তুলবো ইনশাআল্লাহ।  জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি উল্লেখ করেন যে, এই সংবর্ধনা কেবল তার ব্যক্তিগত নয়, বরং এটি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের মানুষের সম্মান। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক দাবি ও সমস্যা তুলে ধরে  বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ বদরুদ্দোজা উজ্জ্বল,  উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহরাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম,  সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ  বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাধ্যমিক সুপার ভাইজার অরুপ রায়,জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ ভূঁইয়া,  জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, সুনাম কন্ঠ প্রতিনিধি শাহজহান মিয়া প্রমুখ।
বক্তারা উপজেলার সড়ক যোগাযোগ,  শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় প্রধান অতিথি  কয়ছর আহমদ এমপি  উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও এলাকার সুধী জনদের সাথে পরামর্শ  করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সততা ও ন্যায়পরায়ণতার সাথে সবাই কে কাজ করার আহবান জানান।বিকেলে তিনি রানীগঞ্জ কলেজের দ্বিতীয় তলার ভিক্তি প্রস্তর স্হাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com