মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত 

জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। হিন্দু কমিউনিটি নেতৃবৃন্দের উপস্হিতিতে শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সন্মেলনের প্রথম অধিবেশন সকাল সাড়ে ১১টায় উপজেলা সদবের শ্রী শ্রী  বাসুদেব মন্দির প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়।জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি সন্তোষ রায় সন্মেলনের উদ্বোধন করেন। জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিজন কুমার দেব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিমল বণিক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ডাক্তার দিব্য রঞ্জন ধর, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষন তালুকদার, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টম্পা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিভাস দে ও সাংবাদিক অমিত দেবের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেন্দ্র কুমার দেব, উপদেষ্টা (১৯) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র সভাপতি পদে ( ৮) ভোট পান। সাধারণ সম্পাদক পদে বিভাষ দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৩৩ ভোটের মধ্যে ২৭ জন ভোটার গোপন ভোটের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন।পৌরসভা পূজা উদযাপন পরিষদের সন্মেলনে সর্বসন্মতিক্রমে প্রদীপ সূত্রধর সভাপতি ও দ্বিপক কুমার দেব সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com