মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত

জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। উদ্বোধন শেষেএকটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, রাজনীতিবিদ সুজাতুর রেজা, সমাজসেবী এম এ কাদিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে জনস্বার্থে উপজেলার সকল বিনোদন কেন্দ্র ও শিশু পার্কগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com