মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার হাওরে ধান কর্তন উৎসবে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তিনি নিজে ধান কাটার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এর আগে তিনি উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের সম্পদের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দিয়ে বলেন, এই সরকারের আমলে প্রবাসীদের জমি ও সম্পদ কেউ লুট করতে পারবে না; এমনকি বর্গা দিলেও তা বেদখল হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন যে, উপজেলায় প্রায় ৪০ হাজার কৃষকের প্রণোদনা প্রয়োজন থাকলেও আপাতত এক হাজার জনকে এই সহায়তা দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে রিং বাঁধ নির্মাণ করে ফসলি জমি রক্ষা এবং কৃষি কার্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা। কৃষকদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আংগুর মিয়া।আলোচনা সভা শেষে সংসদ সদস্য  মইয়ার হাওরের কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উৎসবে যোগ দেন। অনুষ্ঠানে  জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com