মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের  উদ্বোধন

জগন্নাথপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের  উদ্বোধন

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ” এবং “ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে জগন্নাথপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে এই সংগ্রহ অভিযানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইসলাম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ ও উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ শাহাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা আব্দুস সোবহান, শামসুল ইসলাম ও দিলু মিয়া প্রমুখ।
এ বছর জগন্নাথপুর উপজেলায় ধান সংগ্রহের জন্য মোট ২,৪০৯ জন কৃষক আবেদন করেন। এর মধ্যে লটারির মাধ্যমে ৯৯১ জন কৃষককে ধান বিক্রির জন্য নির্বাচিত করা হয়েছে। উপজেলায় মোট বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১,৯৮২ মেট্রিক টন। নির্বাচিত প্রত্যেক কৃষক ১,৪৪০ টাকা দরে মোট ৫০ মণ করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করার সুযোগ পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com