মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক: ঐতিহ্যবাহী  জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু এর পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল রহমান জিলু, সদস্য হিফজুর রহমান জিয়া, শাহ এস এম ফরিদ এবং আল-আমীন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য গোবিন্দ দে, সাধারণ সদস্য সুমিত রায়, বিপ্লব দেবনাথ, মুকিম উদ্দিন ও দুলন মিয়া প্রমুখ।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বক্তারা বলেন, ৪৩ বছরে পদার্পণের মাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাব তার গৌরবময় ঐতিহ্য ও মর্যাদা বজায় রেখে চলেছে। সাংবাদিকতার এই সুমহান ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখতে এবং অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মূলধারার সংবাদকর্মীরা এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। সততার সাথে পেশাগত মান ও মর্যাদা বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী তে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com