মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ইলিয়াস আলী গুমের বর্ণনা দিলেন সেনাসদস্য, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে অপহরণে জড়িত ব্যক্তির নাম জানালেন চিফ প্রসিকিউটর ফেয়ার ফেইস জগন্নাথপুর এর গৌরবময় সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ

শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, জেলা যুবদলের সদস্য ভুবন খান ও শহিদুল ইসলাম শহীদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শিশির আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমান এবং দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের নেতা আখলুছ মিয়া, যুবদল নেতা জায়েদ, আফজল, রুবেল, সিজিল, সাদিক, জহিরুল, রেজোয়ান, লোকমান, কাদিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com