শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস আজ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল  অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে শোক র‍্যালি শান্তিগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য ১৬৯ কৃষক নির্বাচিত শান্তিগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আবিদ উদ্দিনের ছেলে স্বজন মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন

জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে নলজুর নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৬০ মিটার চেইনেজে নির্মিত আকর্ষণীয় আর্চ সেতুর ফিতা কেটে, ফলক উন্মোচন ও দুয়ার মাধ্যমে উদ্বোধন করেন তিনি। এসময় মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ পাকের রহমত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ঈমাম হাফেজ জুবায়ের আহমদ।
উদ্বোধনের পর সংসদ সদস্য পায়ে হেঁটে  আর্চ সেতু পার হন।
আর্চ সেতু উদ্বোধনের পরপরই সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। একই সঙ্গে তিনি বিদ্যালয়টির নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
পরে তিনি  ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিকেলে কয়ছর  আহমেদ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী সড়ক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শনকালীন এসব অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন,  সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক  আব্দুস সোবহান, সৈয়দ মোছাব্বির, সদস্য সাবেক সেক্রেটারি লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, সদস্য আছকির আলী, হাবিল মিয়া, আবুল হোসেন ডালিম, জুবেদ আলী লখন, নুরুল আমিন, শামিম আহমেদ, বিলাল আহমেদসহ  প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী  দলীয় ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com