রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
আহতদের পরিবারের সদস্যরা জানান গুলিবিদ্ধ আবুল হেকিম ও মিফতা জুমার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ তমজিদ উল্যার ছেলে আব্দুল আহাদ,আব্দুল আহাদের ছেলে সিমু আহমদ, ইমন আহমদ, সিরাজ কামালীর ছেলে রাসেল কামালী ও জোবায়েল কামালীর নেতৃত্বে এলোপাতাড়ি ভাবে গুলি বর্ষণ শুরু করে এতে আবুল হেকিম ও মিফতা এই দুজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply