শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন।

জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন।

নিজস্বপ্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দু’জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।আহতদের আশংকাজনক অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারাইনপুর চাল বন্দ এলাকায় এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা হলেন আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।
আহতদের পরিবারের সদস্যরা জানান গুলিবিদ্ধ আবুল হেকিম ও মিফতা জুমার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ তমজিদ উল্যার ছেলে আব্দুল আহাদ,আব্দুল আহাদের ছেলে সিমু আহমদ, ইমন আহমদ, সিরাজ কামালীর ছেলে রাসেল কামালী ও জোবায়েল কামালীর নেতৃত্বে এলোপাতাড়ি ভাবে গুলি বর্ষণ শুরু করে এতে আবুল হেকিম ও মিফতা এই দুজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com