সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাদা-পানির দুর্ভোগ শেষ, স্বস্তির পথে ঠাকুরভোগ শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মিলাদের শিরণী বিতরণ নিয়ে বিরোধের জের: হলিয়ারপাড়ায় দু’দফা হামলা ও ভাঙচুরের পর মানববন্ধন নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের মতবিনিময় শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএমও ডাক্তার তারিক জামিল অপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান তালুকদার, উপজেলা এলজিইডি প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, পাগলা মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরাফত উল্লাহ এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক।
বক্তব্য শেষে উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক চিনু চক্রবর্তীর পরিচালনায় উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রী ও শিল্পীবৃন্দ নজরুল সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আতিউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি আমাদের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনার অন্যতম প্রতীক। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার আহ্বান জানান। পাশাপাশি নজরুল বর্ষের সকল কর্মসূচি সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জানা যায়, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ আয়োজন ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্রছাত্রীদের মাঝে সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় বিষয় হিসেবে রাখা হয়েছে—সঙ্গীত (নজরুল সঙ্গীত), কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং একক নৃত্য (নজরুল সংগীত)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com