শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে ফেসবুকে লাইভ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শান্তিগঞ্জ সমিতি সিলেট সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে শিক্ষা ও স্বাস্থ্যই মূল উন্নয়ন’—শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ জগন্নাথপুর-শান্তিগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে, মডেল উপজেলায় রুপান্তিত করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে মহিলার লাশ উদ্ধার  জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান,কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়া আসামি আসির মিয়াও রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। অপর আসামি আসির মিয়াকে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্ট থেকে সদর থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে শাবানা বেগম, মৃত আব্দুল হাসিমের ছেলে রহমত আলী, মেয়ে আমিনা বেগম, বাচ্চু মিয়ার স্ত্রী চম্পা বেগম এবং আসির মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট শান্তিগঞ্জ থানায় দায়ের করা একটি জিআর মামলায় তাদের আসামি করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি আসির মিয়াকে সুনামগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com