নিজস্বপ্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলটি জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সংসদীয় কমিটির সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।উপজেলা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং জগন্নাথপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে থেকে আগত হাজারও নেতাকর্মীর অংশ গ্রহনে প্রতিবাদ মিছিলটি বিশাল মিছিলে পরিনত হয়েছে।জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় জগন্নাথপুর পৌর পয়েন্টে অনুষ্ঠিত্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।মোহাম্মদ কয়ছর আহমেদ তার বক্তব্যে তিনি বলেছেন পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামীলীগের ধূসররা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। আমরা আজকের এই প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই এই দেশে ফ্যাসিস্ট আওয়ামীলীগের স্থান আর হবেনা, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এদেশের শান্তিপ্রিয় জনগণ ফাসিতে ঝুলিয়ে ফাসির রায় অবশ্যই কার্যকর করবে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্থরের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে যারাই এদেশে সন্ত্রাস করার চেস্টা করবে উন্নয়ন উৎপাদন কে বাধাগ্রস্ত করার চেস্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর শান্তিগঞ্জ এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে উন্নয়নের ছোয়া লেগেছে। সন্ত্রাস, মাদক ও জোয়ার বিরুদ্ধে কাউকেই ছাড় দেওয়া হবেনা।আর বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ দায়রা ও জেলা আদালতের পিপি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য এড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক সুহেল আহমদ খান টুনু,জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম খসরু,সিনিয়র সদস্য সাবেক সেক্রেটারি লুৎফুর রহমান, সিনিয়র সদস্য সাবেক সহসভাপতি সানোয়ার হাসান সুনু,সিনিয়র সদস্য সাবেক যুগ্ন সম্পাদক আবুল কাশেম স্বপন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকসন ,উপজেলা বিএনপি সদস্য এম এম সুহেল,পৌর বিএনপির সদস্য আছকির আলী, ফারুক আহমদ,মইন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন প্রমুখ।
Leave a Reply